সিটি নির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে, মেয়র ও কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে, এ কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়ন ফরম দেয়া হবে। আর কাউন্সিলর প্রার্থীদের ফরম দেয়া হবে, কার্যালয়ের ভাসানী ভবন থেকে। মেয়র পদে মনোনয়ন জমা দেয়া যাবে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি