৪ এপ্রিল ২০২৬

শিয়াল শাবক অবমুক্ত করলেন ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিয়াল শাবক অবমুক্ত করলেন ইউএনও
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবকের ফাঁদ থেকে একটি শিয়ালের শাবক উদ্ধার করে অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (৯জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি বনে শিয়ালটি অবমুক্ত করা হয়। এর আগে একই দিন বিকেলের দিকে উপজেলার নাওতলা গ্রামে অভিযান চালিয়ে শিয়াল শাবকটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়,গত ৩-৪মাস ধরে খুব যত্ন করে শিয়ালটিকে লালন করেছেন আজিমুর রহমান নামে এক যুবক। শিয়ালটিকে সন্তানের মতোই আদর করতেন। সাবান মেখে গোসল করিয়ে দিতেন। যত্নে কখনো ক্রটি করেন নি। বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন,খাঁচায় বন্য প্রাণী লালনপালন করা আইনত অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিয়াল শাবকটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মিদের উপস্থিতিতে স্থানীয় একটি ছোট বনে অবমুক্ত করা হয়। ইউএনও আরো জানায়,উপজেলার নাওতোলা গ্রামের আজিমুর রহমান গত ৩-৪ মাস আগে শিয়াল শাবকটি কুড়িয়ে পেয়ে লালন পালন করে আসছিলেন। খাঁচায় বন্য প্রাণী লালনপালন করার বিষয়টি খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজনসহ শিয়াল শাবক উদ্ধার করে অবমুক্ত করা হয়। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি