স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয় ভাটিবন্দর এলাকার নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা প্রত্যেকেই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যায়য়ের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে জমজ ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তারা। তবে তারা ক্লাসে না গিয়ে চার বন্ধু মিলে নদীর ভাটিবন্দর এলাকায় গোসল করতে নামেন। পানিতে নামার অল্প কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতে তিনজন তলিয়ে যান, তবে চতুর্থ বন্ধু কোনোক্রমে তীরে উঠতে সক্ষম হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তিনজনেরই মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ
সঙ্গীত একাডেমি