সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সাথে বিশ্বম্ভরপুর পিএফজির মতবিনিময় সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল স্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পিএফজি সদস্য ও সলুকাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য জুবায়ের আহমদ জুলহাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে ‘দ্বন্দ্ব নিরসন কমিটি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিটি’ গঠন করে কাজ করছে।
বক্তারা এসব কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করেন। জবাবে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা জানান, স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব নিরসন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউপি সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পিএফজির মতো একটি সংগঠনকে সহযোগী হিসেবে পেয়ে তারা আনন্দিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, ইউনিয়ন পরিষদ ও পিএফজি একসঙ্গে কাজ করলে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা আরও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবিজিত মৈত্র বলেন, আমার জানামতে এটা একটি ভাল উদ্যোগ। এ উদ্যোগের সাথে ইউনিয়ণ পরিষকে সম্পৃক্ত করায় আয়োজকদের ধন্যবাদ। আমি আহ্বান জানাবো এ সভাগুলো ঘরের মধ্যে নয় ইউনিয়নের সর্বস্থরের মানুষের উপস্তিতিতে করা দরকার এমন ভাল কাজের সাথে সকল মানুষের অংশ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন ইউপি সদস্য কুলসুমা, রোকসানা, খোর্শেদা, শহ পরান, জজ মিয়া, আবু তালেব, আক্তার হোসেন, ফারুক হোসেন, আবুল হাসিম, পিএফজির সমন্বয়খারী ফুল মালা, পিএফজি সদস্য নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম, বাপ্পি, আব্দুস সামাদ, সংগীতা রানী হাজং, অর্চনা দেবী, ওয়াইপিএজির সাগর দেবনাথ, আসমা আক্তার, তাইবা আক্তারসহ অন্যান্যরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি