৪ এপ্রিল ২০২৬

শম্ভুগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শম্ভুগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের শম্ভুগঞ্জের চায়না মোড়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের কালিবাজার সেনবাড়ির ফজলুল হক-এর ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব উদ্দিন-এর ছেলে ইয়াসিন আলি (১৮) ও ইসলাম মিয়া’র ছেলে রিপন মিয়া (২০)। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শম্ভুগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই তিন জন ত্রিশালে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা। একই ঘটনায় আরেক মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি