২ জুলাই ২০২৬

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

 

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।

 

সহকারী সচিব ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদহার কার্যকর ছিল, আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়েও একই সুদহার এবং একই শর্ত বহাল থাকবে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে বিদ্যমান সুদহার কার্যকর হয়েছে। ফলে এই সময়ের মধ্যে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন। স্কিমভেদে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।


এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি পরিপত্র জারি করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমিয়েছিল। ওই পরিপত্রে উল্লেখ করা হয়, এরপর থেকে প্রতি ছয় মাস পরপর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।


এদিকে গত মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হারই বহাল থাকবে। নতুন করে কোনো পুনর্নির্ধারণ করা হচ্ছে না।’

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি