২৭ মে ২০২৬

সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: উত্তেজনা ও সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আরাফাত। রোববার (৪ আগস্ট) সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীসহ সারাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। দুপুর আড়াইটার দিক থেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক গ্রাহক। মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, ‌কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি, সন্ত্রাসীরা হামলা চালানোয় অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি। তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেছেন, দেশে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। রোববার (৪ জুলাই) দুপুরে তিনি বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখনও আসেনি। সে কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি