শনিবার বিশ্বখ্যাত হার্ভার্ড স্কোয়ারে বোষ্টন বিএনপির সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজের বিশ্বখ্যাত হার্ভার্ড স্কোয়ারে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপি অঙ্গসংগঠনের নেতারা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আগামী শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপির সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের ছয় অঙ্গরাজ্যের বিএনপির নেতাকর্মিরা উক্ত বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন বলেন জানিয়েছেন স্থানীয় নেতারা। তারা উক্ত সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে সুষ্ঠ চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানোর জোর দাবি জানাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশ ও বিদেশের কর্মসূচির অংশ হিসেবে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপির নেতাকর্মিরা এ সমাবেশের আয়োজন করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
৫ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি