সন্তানদের পাশের ঘরে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ
বিদেশ ডেস্ক: ভারতে অন্তঃসত্ত্বা এক মহিলার সন্তানদের পাশের ঘরে আটকে রেখে তাঁকে গণধর্ষণ করল তাঁরই দুই জামাইবাবু । শনিবার ভারতের হায়দরাবাদের পাহাদেশরিফে এমন ঘটনা ঘটেছে । রবিবার নির্যাতিতা ওই তরুণী তাঁর স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রের খবর, বছর পঁচিশের ওই তরুণীর স্বামী পেশায় অটোচালক। মাস তিনেক আগে তাঁরা রাজস্থান থেকে হায়দরাবাদে আসেন। ওই তরুণীর দুই ননদও সপরিবার তাঁদের বাড়ির কাছেই থাকেন। ঘটনার সময় তরুণীর স্বামী বাড়িতে ছিলেন না। তিন ছেলেমেয়েকে নিজে তরুণী বাড়িতে একাই ছিলেন।
পুলিশের কাছে তরুণী অভিযোগে জানিয়েছেন, রাতে তাঁর দুই ননদের স্বামী বাড়িতে আসেন। দু’জনেই পরিচিত হওয়ায় তরুণী তাঁদের ‘মতলব’ বুঝতে পারেননি। বাড়িতে ঢোকার কিছু ক্ষণ পরই তাঁর তিন সন্তানকে পাশের একটি ঘরে আটকে রাখেন এক জন। তার পর শুরু হয় তাঁর উপর নির্যাতন। দুই জামাইবাবু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ ওই তরুণীর। নির্যাতিতা ওই তরুণী অন্তঃসত্ত্বা বলে পুলিশকে জানিয়েছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বাস্থ্যসেবা জালিয়াতির অর্থ পাচারের দায়ে নিউ ইয়র্কের ব্যবসায়ীর কারাদণ্ড
বাংলাদেশের কাছাকাছি ৭ মহাসড়কের দায়িত্ব নিল ভারতের কেন্দ্রীয় সরকার
সঙ্গীত একাডেমি