সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মমিন
রমজান আলী টুটুল, সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসমর্থন প্রত্যাশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে আশাবাদী তিনি।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মমিনুর রহমান মমিন ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।পরবর্তী সময়ে ২০০৯ সালে ১ নম্বর কামারপুকুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।এরপর ২০১১ সালে কামারপুকুর স্কুল মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০১৬ সালে কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া,ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি।সেই সময় থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে স্থানীয়দের অভিমত।
মমিনুর রহমান মমিনের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকা।স্থানীয়দের মতে,তিনি সহজেই সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে পারেন। সাধারণ মানুষ তাঁর কাছে নিজেদের সুখ-দুঃখের কথা মন খুলে বলতে পারেন।বিশেষ করে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক রয়েছে।এ কারণেই অনেকের কাছে তিনি গরিব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত।
আসন্ন কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রত্যাশা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক জেলা সৈয়দপুরের নেতৃবৃন্দের পূর্ণ সমর্থন ও ইউনিয়নবাসীর ভালোবাসা পেলে তিনি নির্বাচনে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে কামারপুকুর ইউনিয়ন এর চেয়ারম্যান উপহার দিতে সক্ষম হবেন।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা,যোগ্য নেতৃত্ব,জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার মানসিকতাকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কামারপুকুর ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত হবে।তাঁদের অনেকেই মমিনুর রহমান মমিনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড
নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক
সঙ্গীত একাডেমি