১৮ মে ২০২৬

সৈয়দপুরে দারিদ্র্য বিমোচনে ছাগল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩৪ পিএম
সৈয়দপুরে দারিদ্র্য বিমোচনে ছাগল বিতরণ

রমজান আলী টুটুল, সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি : অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে  সাংবাদিক জয়নাল আবেদীন হিরো । আত্মকর্মসংস্থান ও নিজেকে স্বাবলম্বী করো এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মে রোববার  দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে অবস্থিত মিডিয়া কর্ণার প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানের আয়োজক ছিলেন জয়নাল আবেদীন হিরো, সিনিয়র সাংবাদিক ও ব্যুরো চীফ, মিডিয়া কর্ণার, নীলফামারী জেলা অফিস ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাফুজার রহমান, উপজেলা সমবায় অফিসার। সাংবাদিক জয়নাল আবেদীন হিরোর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি আমিনুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কামারপুকুর উচ্চ বিদ্যালয়,সিনিয়র সাংবাদিক জিটরুল হক ও সমাজসেবক নুর আলম ভরসা ৷

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এম আর আলী টুটুল৷ মূল বক্তব্য তুলে ধরেন আয়োজক, সাংবাদিক ও সমাজসেবক জয়নাল আবেদীন হিরো। আরো উপস্থিত ছিলেন, শিক্ষিকা সন্ধ্যা রানী, ,এশিয়ান টিভি নীলফামারী জেলা প্রতিনিধি মাইনুল হক,উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাহাবুল ইসলাম,সাংবাদিক রাজু আহমেদ নাজমুল হুদাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সহায়তা নয় সুযোগ সৃষ্টি এই দর্শন নিয়েই যদি সমাজ এগিয়ে যায় তবে একদিন প্রত্যেক মানুষই নিজের ভাগ্য নিজেই গড়তে পারবে।

আয়োজক জয়নাল আবেদীন হিরো বলেন,আমরা চাই কেউ যেন অভাবের কারণে পিছিয়ে না পড়ে। সহায়তা নয় সুযোগ সৃষ্টি করতে চাই,যাতে মানুষ নিজের হাতে নিজের ভাগ্য গড়তে পারে। গত সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে শুরু হয়েছে যা অব্যাহত থাকবে ৷

ছাগল গ্রহণকারী উপকারভোগীদের চোখে ছিল আনন্দের ঝিলিক। কেউ কেউ কেউ আবেগাপ্লুত হয়ে বলেন এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলো জ্বেলেছে, দিয়েছে নতুনভাবে বাঁচার প্রেরণা।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ কর্মসূচি একদিনের জন্য নয়  এক বছর ব্যাপী চলমান থাকবে। ধাপে ধাপে বিভিন্ন এলাকার অসহায় পরিবারকে এই মানবিক উদ্যোগের আওতায় আনা হবে। মানবতার স্পর্শে গড়া এই প্রয়াস ইতোমধ্যেই সমাজে আলো ছড়াচ্ছে। প্রমাণ করছে সম্মিলিত প্রয়াসেই গড়ে তোলা সম্ভব এক স্বাবলম্বী মর্যাদাপূর্ণ ও মানবিক সমাজ ৷ অনুষ্ঠান শেষে অতিথি ও ৪০ জন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয় ৷


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি