সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ সর্বোচ্চ মানের সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য নিশ্চিত করেছে। আজ সকাল ১০টা থেকেই সোনার এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় সংস্থাটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
তবে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
সঙ্গীত একাডেমি