২৭ মে ২০২৬

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩২ পিএম
সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা পালিত

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া, কোনাবাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।

গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার গণমাধ্যমকে বলেন, আমরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা প্রায় ২০ পরিবার প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও আজ ঈদুল আজহা উদযাপন করব। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি