২১ এপ্রিল ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ১৫২৯৩ জন হজযাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম
সৌদি আরব পৌঁছেছেন ১৫২৯৩ জন হজযাত্রী

বাংলাপ্রেস ডেস্ক: হজযাত্রা শুরুর প্রথম চার দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন দুই হাজার ৮৭০ জন। আর বেসরকারি মাধ্যমে হজযাত্রী ১২ হাজার ৪২৩ জন।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, এই চার দিনে পরিচালিত হয়েছে মোট ৩৮ টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় হাজার ১৮৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে পাঁচ হাজার ৪৫৪ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে তিন হাজার ৬৫৩ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি