১৪ আগস্ট ২০২৬

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে একটি সামরিক সূত্র বলছে, সৌদি আরবের জিজান অঞ্চলে ওই হামলা চালায়। তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা প্রতিবেদনে জানানো হয়নি।

এদিকে হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি