সৌদি পৌঁছেছেন ৩৪৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সফলভাবে সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৬টি ফ্লাইটের মাধ্যমে তারা মক্কা ও মদিনায় পৌঁছান। হজ বুলেটিন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন যাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে পৌঁছানোর পর এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল করার খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। জানা গেছে, মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে মক্কা ও মদিনায় অবস্থানরত হজযাত্রীরা হজের মূল আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ হজ মিশন হজযাত্রীদের সেবায় সার্বক্ষণিক নজরদারি রাখছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তনু হত্যাকাণ্ড: তিন দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে
সঙ্গীত একাডেমি