১৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের সম্ভাব্য মূল্য প্রায় ২৪.৩ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে দাবি করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫ বিক্রি হলেও এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলাবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি তুলে ধরা হয়েছে—মধ্যপ্রাচ্যে সম্ভাব্য প্রতিপক্ষের তুলনায় ইসরাইলের সামরিক সক্ষমতা এগিয়ে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনের হুথিরা দাবি করেছে, তারা বুধবার মারিব শহরের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

হুথিরা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে শহরের একটি এলাকায় যোদ্ধাদের পোড়া ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের দাবি, সেটি সৌদি চিহ্নযুক্ত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ।

হুথিদের দাবি, বিমানটি একটি ‘স্থানীয়ভাবে তৈরি’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। সত্য হলে, এটি ইয়েমেনে হুথিদের সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

এতদিন ইয়েমেনে সৌদি আরবের সামরিক বাহিনী আকাশপথে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। প্রতিবেশী ইয়েমেনে হামলা চালাতে তারা বিমানশক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি