৩ এপ্রিল ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনায় হাজারো মানুষের ঈদের জামাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনায় হাজারো মানুষের ঈদের জামাত

বাংলাপ্রেস ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বীদের পুণ্যভূমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। উৎসবমুখর পরিবেশে এসব গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সি শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। একইভাবে বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, গৌরীচন্নাসহ বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হয়।

সদর ও বেতাগী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এই আগাম ঈদ পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে: পাথরঘাটা উপজেলার হাতেমপুর; বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ; বামনা উপজেলার ছোনবুনিয়া; আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকা।

মধ্য বকুলতলী গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা মো. আবদুল গণী মল্লিক বলেন, ‘প্রায় ২০০ বছর আগে থেকে আমাদের এলাকার বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন। শুধু তাই নয়, একইভাবে এখানকার বাসিন্দারা ঈদুল আজহাও উদযাপন করেন। মূলত, ধর্মীয় সকল রীতি-রেওয়াজ, নিয়ম-কানুন সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এখানে পালন করা হয়।’
ইতিহাস টেনে তিনি আরও বলেন, ‘প্রায় ২০০ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মির্জাখীল দরবার শরীফের নির্দেশে চান মিয়া ও কাশেম মৌলভী সাহেব এই এলাকায় এসে এমন ধর্মীয় নিয়ম-কানুন ও রীতি-রেওয়াজের প্রচলন করেন।’
ঈদ জামাতের ইমাম মো. ফজলুর রহমান বলেন, ‘চট্টগ্রামের সাতকানিয়া থেকেই আমাদের এখানে এমন ধর্মীয় রীতি চালু হয়েছে। সুদীর্ঘ বছর ধরে আমরা এভাবেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছি। আগে আমাদের লোকসংখ্যা বেশি থাকলেও বর্তমানে কিছুটা কমেছে।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি