৩ এপ্রিল ২০২৬

সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ এএম
সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

 

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সের ওই ফ্লাইটে নিহত মোশারফ হোসেনের মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়।

নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে।

গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।

মোশারফের পরিবারের এক সদস্য জানান, জীবিকার সন্ধানে আট বছর আগে সৌদি আরব গিয়েছিলেন মোশারফ হোসেন। দুই বছর আগে তিনি একবার দেশে এসেছিলেন। এরপর কর্মস্থলে ফিরে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।
বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি