৩ এপ্রিল ২০২৬

সপরিবারে করোনা আক্রান্ত সাংবাদিক আবেদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সপরিবারে করোনা আক্রান্ত সাংবাদিক আবেদ খান
বাংলাপ্রেস ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান (৭৫) সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে (২০ জুন) আবেদ খান নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আক্রান্ত পরিবারের অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী। আবেদ খান জানান, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে। আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। আবেদ খান দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এছাড়া ভোরের কাগজ, সমকাল ও কালেরকণ্ঠের সম্পাদক ছিলেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি