২০ এপ্রিল ২০২৬

সপ্তাহে দুদিন অনলাইনে চলবে হাইকোর্টের কার্যক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
সপ্তাহে দুদিন অনলাইনে চলবে হাইকোর্টের কার্যক্রম

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে সোমবারের (২০ এপ্রিল) মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে রোববার (১৯ এপ্রিল) সকাল নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি