৪ এপ্রিল ২০২৬

শপথ নিয়েছি, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শপথ নিয়েছি, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ঢাকাঃ রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি আমরা, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ তৈরি না করে ঘরে ফিরবো না, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমাদের অনেক রক্ত ঝরেছে, অনেক বীর প্রাণ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জেল-জুলুম যাই আসুক আমাদের সামনে, সেটিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবো। বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যে সাহস ও আবেগ নিয়ে এগিয়ে চলেছি, তাতে আগামী দিনে আমরা জয়যুক্ত হবোই। আওয়ামী লীগকে পরাজিত করে এ দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি