৪ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরিষাবাড়ীতে কৃষকের মর্মান্তিক মৃত্যু
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে মাঠে কাজ করার সময় ধান খেতে ব্যবহৃত মেশিনের পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ইদু ফকিরের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানা জায়, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশেই ধানক্ষেতে কাজ করতে যান কৃষক মান্নান ফকির। এ সময় ক্ষেতের পাশের একটি মেশিনে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে ক্ষেতের মধ্যেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই আবুল কালাম বলেন, তারা একসঙ্গেই কাজ করতে গিয়েছিলেন। কাজের ফাঁকে মান্নান পানি পান করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে তারা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহা খানম প্রিয়াঙ্কা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি