সরকার আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাংবাদিক রোজিনা ইসলামকে দেয়া শর্তসাপেক্ষে জামিনকে ফরমায়েশি আদেশ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিং এ নিয়ে মন্তব্য করেন ফখরুল।
মহাসচিব আরও বলেন বর্তমান সরকার আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে, যে সরকারের কোনও জনভিত্তি নেই। এসময় তিনি অভিযোগ জানিয়ে বলেন সরকারের ইঙ্গিতেই এই দেশের বিচার ব্যবস্থা গড়ে উঠেছে।
সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত জানাতে রোববার সকালে গুলশানে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনভিত্তি না থাকায় আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে সরকার।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি