৩ এপ্রিল ২০২৬

সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে এসব ঘটনা ঘটছে। সরকারের বিভাগগুলো কোনো কাজ না করে দুর্নীতিতে জড়িত হওয়ায় একের পর এক দুর্ঘটনা ও প্রাণহাণির এসব ঘটনা ঘটছে। এ সময় ঢাকা বিষের নগরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরো পড়ুন:  বিএনপি নাশকতা করছে কি-না খতিয়ে দেখা হচ্ছে-ওবায়দুল কাদের নয়া পল্টনে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে মির্জা ফখরুল অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে প্রাপ্য জামিন দেওয়া হচ্ছে না। সুযোগ দেওয়া হচ্ছে না বিদেশে চিকিৎসার। ’ বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন না হলে সমাজকে সামনে এগিয়ে নেওয়া কঠিন। ’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি