৪ এপ্রিল ২০২৬

সরকারের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামের সাথে সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দুর্ভিক্ষের শঙ্কা জেগেছে। রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না। কারণ, উনারা (আওয়ামী লীগ) কিছুদিন আগে দাবি করেছিলেন যে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন, এটা তো তারাই দাবি করেছেন। বিভাগীয় সমাবেশে জনস্রোতে ভয় পেয়ে ক্ষমতাসীনরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বেলা ১১টা থেকে শুরু হয় এ সংলাপ। এতে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলামের সাথে নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি