৪ এপ্রিল ২০২৬

সরকারের মদদ ছাড়া দাঙ্গা সৃষ্টি হয় না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারের মদদ ছাড়া দাঙ্গা সৃষ্টি হয় না : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। আর সরকারের মদদেই দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। সরকারের মদদ ছাড়া কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় না। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা দাঙ্গা সৃষ্টি করে আসছে । শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাপন আজ অসহায়। এছাড়া সকারের দুর্নীতিতে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান শাসন ব্যবস্থা একদলীয় শাসনে পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে, বলেন তিনি। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি