৪ এপ্রিল ২০২৬

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

বাংলাপ্রেস ডেস্ক: গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে গ্রেফতারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেলা ১২টার দিকে বিক্ষোভ স্থলে শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, ‌‘সারাদেশে শিক্ষার্থীদের স্বার্থেই গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ ছাড়া, ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে এই সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যান্য দাবি ১. শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না ২. কলেজের সামনে ভালোভাবে গাড়ি থামাতে হবে

৩. মহিলা সিট নিশ্চিত করা ৪. সম্মানের সঙ্গে গাড়িতে উঠার ব্যবস্থা নিশ্চিত করা ৫. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা ৬. প্রত্যেক বাসস্টপে (রায়েরবাগ, শনিরআখরা, কাজলা, সাইনবোর্ড) সবধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠাতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি