সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সিটির তথ্য কর্মকর্তা মো. আবু নাছের মেয়রের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে বলে জানিয়েছেন।
তিনি বলেন, লন্ডনে যাবার জন্য আজ সকালে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করান এবং সেখানে তার করোনা শনাক্ত হয়।
দশ দিন আগে মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তাপস ঘরেই আইসোলেশনে ছিলেন বলেও জানান নাছের।
“তার দুই ছেলের নমুনা পরীক্ষার ফল গতকাল নেগেটিভ এসেছে।”
তিনি আরও বলেন, তাপসের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি