৪ এপ্রিল ২০২৬

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় গতকাল সোমবার তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন। এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামীকাল বুধবার রাজশাহীতে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাতে যোগ দিচ্ছেন না বিএনপির মহাসচিব। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি