শুধু সমর্থনই নয়, আন্দোলনে সহযোগিতা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনে, শুধু সমর্থনই নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (৩ আগস্ট) বানানীতে কারাবন্দী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের পাশাপাশি দলের সব নেতাকর্মীদের ছাত্রদের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশে গণজাগরণ শুরু হয়েছে। সব ভয়কে উপেক্ষা করে শিক্ষার্থীদের এ আন্দোলনে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।
এছাড়া কারাগারে বিএনপি নেতাকর্মীদের নূন্যতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি