৯ জুলাই ২০২৬

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির  বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী  ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।
এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদি হয়ে নৌকার মাঝি হেলিম মিয়া(১৯)কে আসামী করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬ । এই ঘটনায় পুলিশ  আজ বুধবার দুপুরে  শাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামী হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞবজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি