সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস
সাইফ উল্লাহ, হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে ) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে। যা দেখতে সেখানে স্থানীয় জনতা ভিড় করছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূএে জান যায়, ধর্মপাশা উপজেলার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে ইতিমধ্যে পুরো তার হাওর পুরোনো রুপে অর্থাৎ পানিতে টুইটুম্বুর। ঠিক সেই মুহুর্তে হাওরের থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস উপরে উঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।
ধর্মপাশার পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এই গ্রামের অনেক জায়গায় গ্যাসের ক্ষণি রয়েছে। তবে আজকে দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে উপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে কল দিয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। বিষয়টি উর্ধতন কতৃপক্ষ জানিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সঙ্গীত একাডেমি