স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা : স্বাধীনতার অর্ধ শতাব্দি পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ মার্চ) সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বাধাগ্রস্ত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। স্বাধীনতা দিবসে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন বিএনপি মহাসচিব।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি