৩০ এপ্রিল ২০২৬

স্বামীর মাথা ফাটিয়ে, স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
স্বামীর মাথা ফাটিয়ে, স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

স্বামীর মাথা ফাটিয়ে স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাতরা

বাংলাপ্রেস ডেস্ক:   সাভারের আশুলিয়ায় এক দিনের ব্যবধানে আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। এ সময় স্বামীর মাথা ফাটিয়ে ও স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।

বুধবার ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জের আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ওই বাড়ির সদস্যরা জানান, ভোররাতে একতলা বাড়িতে ১০-১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যের চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে স্বর্ণালংকার কেড়ে নেয়।  একই সময় ওই বাড়ির ভাড়াটিয়ারা এগিয়ে এলে ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও পায়ের নূপুর কেড়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতরা ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাতরা পপিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বাড়ির মালিকের মেয়ে জানান, ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে তার বাবা ও পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। বাবার মাথা ফাটিয়ে মায়ের কান ছিঁড়ে দুল নিয়ে যায়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে একে একে আসবাবপত্র ভেঙে লুটপাট চালায়, তার ব্যবহারের কম্পিউটার,  মোবাইল, স্বর্ণালংকার টাকা-পয়সাসহ ২ লাখ টাকার মালামাল লুট করে। পুলিশ লুটের মালামালের তালিকা করেছে বলে তিনি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সঙ্গে জড়িত কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি