৫ জুলাই ২০২৬

স্বাস্থ্য খাতে সমন্বয় বাড়ানোর তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
স্বাস্থ্য খাতে সমন্বয় বাড়ানোর তাগিদ দিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার সিলেটে তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মেগা প্রকল্পের তথ্য প্রকাশসহ স্বাস্থ্য খাতের বরাদ্দ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানামুখী মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। 

মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলা। 

সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সে লক্ষ্যেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ-সদস্য এমরান আহমদ চৌধুরী, সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

সিলেট বিভাগের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি খাতের আমূল পরিবর্তনে ৫ হাজার কোটি টাকার বিশাল প্রকল্প অনুমোদনের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া সন্ধ্যায় যতপুরস্থ এলাকায় মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি