স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। হাসপাতালে দুইদিন থাকার পর বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গুলশানের নিজ বাসায় ফিরেছেন তিনি।
বাসাতেই তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিদেশি কিছু খাওয়ার জন্য লিভার পঁচে না। ক্রনিক লিভার ডিজিস ভাত খাওয়ার কারণেও হয়ে থাকে। বেগম জিয়ার লিভার পঁচে গেছে গুরুত্বপূর্ণ আসনে বসে কেউ এমন মন্তব্য করলে তা কষ্টদায়ক।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি