৩ এপ্রিল ২০২৬

তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম নুরুল আমিন(৬০)। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের ঘটনাটি ঘটেছে। নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান,দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না তাকে দেওয়ায় বড়ভাইয়ের সাথে ছোটভাই নিহত নুরুল আমীনের ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে একাধিক বার গ্রাম্য বিচার সালিশে বসে ও কোনো সমাধান হয়নি। সকালে নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০),শাহ আলম(৫০),শাহজাহান (৫৫) ও তাদের ছেলে মেয়েরা মিলে নুরুল আমীনকে লাঠি দিয়ে পিঠিয়ে কিল-ঘুষি মারলে সে রক্তাক্ত হযে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় পরিবারের লোকজন তকর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। নিহত নুরুল আমিন(৬০)আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে। এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি