৪ এপ্রিল ২০২৬

টান টান উত্তেজনার মধ্যে ময়মনসিংহ মেডিকেলে টেনডার জমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টান টান উত্তেজনার মধ্যে ময়মনসিংহ মেডিকেলে টেনডার জমা
ময়মনসিংহ প্রতিনিধি : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২৩-২৪ অর্থবছরের এম এসআর সামগ্রী ক্রয় ও সংগ্রহের জন্য ৫০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ছিল ওই টেন্ডার কার্যক্রমের শিডিউল জমা দেওয়ার সময়সীমা। টেন্ডার কার্যক্রম সমন্বয় করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাসে নজিরবিহীন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা করে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল। হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে হাসপাতালের এম এস আর যন্ত্রপাতি কেনা সংক্রান্ত প্রায় ৫০ কোটি টাকার ঠিকাদারি কাজের শিডিউল বিক্রি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রম শুরু পর থেকে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি পক্ষের মধ্যে টেন্ডার নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৩ সেপ্টেম্বর হাসপাতাল ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সশস্ত্র মহড়ার ঘটনা ঘটে। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর শিডিউল জমা দেওয়াার সময়সীমা শেষ হলে হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার বাক্স খুলে সাতটি গ্র“পে ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার কার্যক্রমে অংশ নেয়। পরে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সামনে টেন্ডার বাক্স খুলে হাসপাতাল কর্তৃপক্ষ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি