৩ এপ্রিল ২০২৬

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল
বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন। আরেকদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এতে বলা হয়, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আর যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল চলবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি