৩ এপ্রিল ২০২৬

টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপির
বাংলাপ্রেস ঢাকাঃ মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থপাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এ কর্মসূচি সফলের জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার পতন আসন্ন। তাই সবাই ঘর থেকে বেরিয়ে আসুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না। গণতন্ত্রকামী জনগণের বিজয় হবেই। তিনি দাবি করেন, গতকাল ও আজ বিকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯৬০ জনের অধিক। মামলা দিয়েছে ২০টি। তিন হাজারের অধিক আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের, এর মধ্যে একজন সাংবাদিকও আছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি