১৭ মে ২০২৬

তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখতে ভালো লাগছে: ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:০৭ পিএম
তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখতে ভালো লাগছে: ডোনাল্ড ট্রাম্প

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ট্রাম্পবিরোধী রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি পুনর্নির্বাচনের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন। শনিবার অনুষ্ঠিত রিপাবলিকান প্রাইমারিতে তিনি তৃতীয় স্থানে ছিটকে পড়েছেন।

ফলে দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী জুলিয়া লেটলো ও অঙ্গরাজ্যের ট্রেজারার জন ফ্লেমিং। এরপরই ট্রাম্পকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে রানঅফ নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। 

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচারে তার বিরুদ্ধে ভোট দেওয়ার পর থেকেই ক্যাসিডির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে।

সেই ঘটনার জের ধরেই ট্রাম্পপন্থিদের মধ্যে ক্যাসিডিবিরোধী মনোভাব তৈরি হয় বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

ভোট গণনার শেষ পর্যায়ে দেখা যায়, জুলিয়া লেটলো পেয়েছেন প্রায় ৪৫ দশমিক ২ শতাংশ ভোট, আর জন ফ্লেমিং পেয়েছেন ২৮ দশমিক ৩ শতাংশ। বিল ক্যাসিডি তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। রানঅফে জয়ী প্রার্থী নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমি ডেভিসের মুখোমুখি হবেন।

নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জুলিয়া লেটলো বলেন, ‘লুইজিয়ানার মানুষ স্পষ্ট করে দিয়েছে তারা এমন রক্ষণশীল নেতৃত্ব চায়, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকবে এবং কখনও পিছু হটবে না।’

ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে লেটলোকে অভিনন্দন জানিয়ে ক্যাসিডিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘যে মানুষ তাকে নির্বাচিত হতে সাহায্য করেছিল, তার প্রতি ক্যাসিডির অবিশ্বস্ততা এখন ইতিহাসের অংশ। তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখতে ভালো লাগছে।’

পরাজয় মেনে নিয়ে দেওয়া বক্তব্যে বিল ক্যাসিডি বলেন, ‘গণতন্ত্রে অংশ নিলে সবসময় ফল নিজের পক্ষে নাও যেতে পারে।

কিন্তু এজন্য অভিযোগ করা উচিত নয়। আমি কৃতজ্ঞ যে লুইজিয়ানার মানুষ আমাকে ১২ বছর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্পের চলমান ‘প্রতিশোধমূলক রাজনৈতিক অভিযান’-এর আরেকটি বড় সাফল্য। সম্প্রতি ট্রাম্পবিরোধী অবস্থান নেওয়া একাধিক রিপাবলিকান রাজনীতিকও প্রাইমারিতে পরাজিত হয়েছেন। 

৪৫ বছর বয়সী জুলিয়া লেটলো ২০২০ সালে স্বামী লুক লেটলোর মৃত্যুর পর রাজনীতিতে আসেন। কভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে তার স্বামী কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন। পরে বিশেষ নির্বাচনে ট্রাম্পের সমর্থনে জয়ী হয়ে কংগ্রেস সদস্য হন জুলিয়া।

অন্যদিকে ৬৮ বছর বয়সী বিল ক্যাসিডি একজন চিকিৎসক। তিনি লুইজিয়ানা সিনেট ও প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে ডেমোক্র্যাট সিনেটর মেরি ল্যান্ড্রিউকে হারিয়ে সিনেটে নির্বাচিত হন। বর্তমানে তিনি সিনেটের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি