৪ এপ্রিল ২০২৬

টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে : সেতুমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে : সেতুমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পদ্মা সেতুর বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের কাজ এগিয়ে চলেছে। এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে। সেটা শেষ হলেই শেষ। আমরা তো অ্যাপ্রোচ আগেই করে ফেলেছি। আমাদের টার্গেটের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে। পদ্মা ২০২২ সালের জুনে উদ্বোধন হবে সেটি তো আগেও বলেছি। রোববার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নতুন বছরের মেট্রোরেল, কর্ণফুলী টানেল উদ্বোধন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এগুলো নতুন বছর মানে যে বছর শুরু হতে যাচ্ছে ২০২২ সালে। আমরা আগামী বছর উদ্বোধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সময়মতো সময় ঘোষণা করা হবে। নির্দিষ্ট দিন তারিখ সময়মতো শুনতে পাবেন। টার্গেট আমাদের ২০২২ সাল। তিনি বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি। পর্যায়ক্রমে এ সেবার বিস্তার হবে। আরও নতুন রুট যুক্ত হবে। গোটা ঢাকা শহরকে একটা সুশৃঙ্খল পরিকল্পনার মধ্যে আনতে হবে। আরও ৪২টি রুট করার পরিকল্পনা আছে। মাত্র তো শুরু হলো। ঢাকা সিটি ও তার আশপাশে এই রুট চালু হবে। এর মধ্যে নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরও আছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা সরকারের নীতিগত কোনো বিষয়ে অনেক মন্ত্রী আছেন সবার কথা বলা উচিত না। এখানে দায়িত্বে আইনমন্ত্রী। তিনি যেখান পর্যন্ত বলেছেন আমি তার চেয়ে বেশি বলব না। সেটাই সরকারের বক্তব্য। তিনি যেটুকু বলেছেন আমি সেটুকুতেই রয়েছি, তার বাইরে আমার কোনো বক্তব্য নেই। কারণ তিনি শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী। এ বিষয়টা বলার দায়িত্ব তার। তিনি বলেছেন তাই আমি আর বলতে চাই না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি