৪ আগস্ট ২০২৬

তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাপ্রেস ডেস্ক: দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোলপাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জ্বালানি তেল ক্রেতাদের উদ্দেশে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তেলের কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী সব পেট্রোল পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তাই কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে যার যতটুকু প্রয়োজন, ততটুকুই জ্বালানি তেল সংগ্রহ করুন।

এ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কিনে দেশে কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করার জন্যও সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি