৪ এপ্রিল ২০২৬

টিসিবিতে সোমবার থেকে সয়াবিন মিলবে ১১০ টাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টিসিবিতে সোমবার থেকে সয়াবিন মিলবে ১১০ টাকায়
বাংলাপ্রেস ডেস্ক: খোলা বাজারে আগামীকাল সোমবার থেকে আবারও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ৩০ মে পর্যন্ত। নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান। তিনি জানিয়েছেন, এবার দেওয়া হবে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। তবে অবিক্রিত কিছু ছোলা রয়ে গেছে, যা রমজানে বিক্রি করে শেষ করা যায়নি। ডিলারদের নামে এবার তাই ছোলাও বরাদ্দ দেওয়া হবে।   টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে মসুর ডাল, ৫৫ টাকায় চিনি ও ৫০ টাকা কেজিতে ছোলা বিক্রি করা হবে। নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই এ কার্যক্রম চালু ছিল। তবে ঈদের আগে ২৪ এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছিল টিসিবি। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশের এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি