৪ এপ্রিল ২০২৬

ট্রাক প্রতীকে ভোট চাইলেন বীরমুক্তিযোদ্ধা ও সন্তানেরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ট্রাক প্রতীকে ভোট চাইলেন বীরমুক্তিযোদ্ধা ও সন্তানেরা
গৌরীপুর থেকে সংবাদদাতা: গৌরীপুর সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকে ভোট চাইলেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। প্রকৃত আওয়ামী পরিবার ও দলের কান্ডারী হওয়ায় প্রতীক বরাদ্দের পর থেকেও তারা এ আসনে স্বতন্ত্র সোমনাথ সাহার ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরে ধান মহালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা। এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সংগঠনের পৌর শাখার সিনিয়র সহ সভাপতি রুকনোজ্জামান পল্লব, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্রসহ আরও অনেকেই। গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুজ্জামানের ছেলে রুকনোজ্জামান পল্লব বলেন- এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি প্রতিষ্ঠিত বিএনপি পরিবারের একজন সদস্য। তার রক্তে বইছে বিএনপির স্রোতধারা। তাই আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পছন্দ না হওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল, কলিম উদ্দিনসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা ট্রাক মার্কায় ভোট দেয়ার আহবান জানান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি