২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের বক্তব্যের পর জাতিসংঘে ভাষণ বদলে দেন ইরানের প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ট্রাম্পের বক্তব্যের পর জাতিসংঘে ভাষণ বদলে দেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বাংলাপ্রেস ডেস্ক:  জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আক্রমণাত্মক’ বক্তব্যের পর নিজের ভাষণ পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘে দেওয়ার জন্য আগে থেকেই একটি ভাষণ প্রস্তুত করা হয়েছিল। তবে ট্রাম্প ইরানকে ‘নরকে পাঠিয়ে দেওয়ার’ বিষয়ে একটি ‘বড় সিদ্ধান্ত’ নেওয়ার কথা বলার পর সেই ভাষণ বাদ দেওয়া হয়।

পেজেশকিয়ান বলেন, ট্রাম্পের বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের আচরণ এবং ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে নিজের বক্তব্যের ধরন পরিবর্তন করতে হয়েছে।

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তারা ইরানকে ধ্বংস করতে পারবে না। ইরান এমন একটি দেশ, যার শিকড় ইতিহাসের গভীরে রয়েছে।’

জাতিসংঘে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান আরও বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের শিকার ইরান। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ব্যবহার করে ইরানের ওপর আগ্রাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তবে একই সঙ্গে আলোচনার দরজাও খোলা রাখার কথা জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত, তবে শক্তির ভাষা মেনে নেবে না।

এদিকে নিউইয়র্ক সফরে ইরাকের প্রধানমন্ত্রী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও জানান পেজেশকিয়ান। এসব বৈঠকে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি