৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম
ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে ইরান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’

তার আগে রোববার ট্রাম্প অন্য একটি সাক্ষাৎকারে জানান, খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়াটা তাদের ইচ্ছাধীন। তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’। 

তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

মার্কিন দাবির মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে ট্রাম্প জানিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি