১৯ মে ২০২৬

ট্রাম্পের পর পুতিনের চীন সফর, আলোচনা যেসব বিষয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৪২ পিএম
ট্রাম্পের পর পুতিনের চীন সফর, আলোচনা যেসব বিষয়ে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এটি তার ২৫তম চীন সফর হতে যাচ্ছে।  দুদিনের এই সফরে পুতিন তার ‘পুরোনো বন্ধু’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।  এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর রয়টার্সের। 

পুতিনের এই সফরের কথা এমন সময় জানা গেল, যখন এক সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করেছেন। 

চীন ও রাশিয়া বলছে, পুতিনের এই দুই দিনের সফর দুই দেশের ‘সব আবহাওয়ায় চলা অংশীদারত্বেরই’ প্রমাণ। পশ্চিমা দেশগুলো যখন চীনকে রাশিয়ার ওপর চাপ দিতে বলছে, তখনও এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে তারা দাবি করছে।

যদিও চীন নিজেকে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে শান্তির মধ্যস্থতাকারী ও নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করে।  তবে পুতিন দাবি করেন, চীন ও রাশিয়া একে অপরের ‘মূল স্বার্থ’ সমর্থন করে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশ জ্বালানি চুক্তি বাড়াতে কাজ করছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই শীর্ষ বৈঠক বিশ্বকে একটি বার্তা দেবে যে চীন-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত দৃঢ় এবং যুক্তরাষ্ট্রের কোনো চেষ্টা তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, চীন বিশ্বে নিজেকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামাতে এবং ইরান সংঘাতের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে।

চীন সফরের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, যা বৈশ্বিক ব্যবসা ও ভোক্তাদের জন্য স্থিতিশীলতা আনতে পারে।

অন্যদিকে, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের চাপ সত্ত্বেও স্থির কূটনীতি বজায় রাখার বার্তাও দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, সফরের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি