২২ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে মুখ সামলে কথা বলার পরামর্শ পাকিস্তানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম
ট্রাম্পকে মুখ সামলে কথা বলার পরামর্শ পাকিস্তানের

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন সক্রিয় ভূমিকা রাখছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যেই ইরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত আসছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইরানের কাছ থেকে একটি ইতিবাচক সংকেত পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আগামীকাল বা তার পরের দিন ইরানের প্রতিনিধিদের যোগ দেওয়ার বিষয়ে চেষ্টা করছি।’

তিনি আরও বলেছেন, ‘যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছি।’ 

আর এমন পরিস্থিতিতে ট্রাম্পের কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে। যার ফলে পাকিস্তান সাবধান করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে, নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানাচ্ছে মিডল ইস্ট আই।

দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই মুহূর্তে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি